0 Items0

Korean Skincare Routine Guide 2026: বাংলাদেশী স্কিন অনুযায়ী কমপ্লিট রুটিন গাইড

Fahim Ferdous
7/16/2026
Share
Korean Skincare Routine Guide 2026: বাংলাদেশী স্কিন অনুযায়ী কমপ্লিট রুটিন গাইড

ইনস্টাগ্রামে কারো গ্লাস স্কিন দেখে, বা বান্ধবীর শেলফে সাজানো দশ-বারোটা বোতল দেখে মনে হয়েছে কখনো, "এত কিছু ছাড়া বুঝি ভালো স্কিন পাওয়াই যায় না"? সত্যি বলতে, পুরো ধারণাটাই ভুল। কোরিয়ান স্কিনকেয়ারের আসল রহস্য বোতলের সংখ্যায় না, বরং একটা সহজ চিন্তায় — দ্রুত ফল খোঁজার বদলে স্কিনকে ধীরে ধীরে হেলদি করে তোলা। জেন্টল ক্লিনজিং, হাইড্রেশন আর সানস্ক্রিন, এই তিনটা জিনিসকে ভিত্তি ধরেই বাকি সব কিছু সাজানো হয়।


দশ ধাপ, দশ বোতল, আর মোটা অঙ্কের খরচ — এটাই যদি আপনার মাথায় কোরিয়ান স্কিনকেয়ারের ছবি হয়ে থাকে, তাহলে সেটা বদলানোর সময় এসেছে। আসল কথা হলো, আপনার স্কিনের যা দরকার শুধু সেটাই ব্যবহার করা, এক ফোঁটা বাড়তি না। এই Korean skincare routine guide-এ দেখাব কীভাবে নিজের স্কিন টাইপ, বয়স, বাজেট আর বাংলাদেশের আবহাওয়া মিলিয়ে আপনি নিজেই সাজাতে পারবেন ৩-ধাপ, ৫-ধাপ, বা তার চেয়েও বড় একটা রুটিন।

আর হ্যাঁ, কোরিয়ায় যে রুটিন কাজ করে, সেটা বাংলাদেশে হুবহু বসিয়ে দিলে একই ফল পাবেন, এমন গ্যারান্টি নেই। এখানকার গরম, আর্দ্রতা আর ধুলাবালি স্কিনের জন্য একদমই আলাদা একটা রুটিন কাজ করবে। তাই এই গাইডে থাকছে প্রতিটা স্টেপ আসলে কী কাজ করে, কোনটা রাখতেই হবে আর কোনটা বাদ দিলেও চলে, কোন ইনগ্রেডিয়েন্ট কার জন্য, আর স্টেপ অনুযায়ী কীভাবে পুরোপুরি নিজের মতো একটা রুটিন বানাবেন।

Korean Skincare Routine আসলে কী

কোরিয়ান স্কিনকেয়ার রুটিন মানে হলো ত্বককে আলতোভাবে ক্লিন রাখা, হাইড্রেট রাখা আর রোদ থেকে বাঁচানোর একটা পদ্ধতি, যেখানে হালকা প্রোডাক্ট একের পর এক লেয়ার করে উইজ করা হয়। ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন থাকে বাধ্যতামূলক, বাকি টোনার, এসেন্স, সিরাম, শিট মাস্ক যোগ হয় ত্বক বুঝে। এটা কোনো ফিক্সড দশ-ধাপের নিয়ম না, বরং দরকারমতো বদলানো যায় এমন একটা সিস্টেম।

Korean Skincare-এর আসল উদ্দেশ্যটা কী?

কোরিয়ান স্কিনকেয়ারের মূল কথা হলো Prevention, মানে সমস্যা হওয়ার আগেই স্কিনকে সুস্থ রাখা। সমস্যা হয়ে গেলে ডিপ ট্রিটমেন্ট দেওয়ার চেয়ে শুরু থেকেই যত্ন নেওয়াটাই এখানে বেশি গুরুত্ব পায়।

এই চিন্তার মূল বিষয়গুলো এরকম:

  • জেন্টল ক্লিনজিং — স্কিনকে ডিপলি ক্লিন করতে গিয়ে ড্যামেজ না করে, বরং জেন্টলি  ডার্ট/সেবাম রিমুভ করা।  

  • হালকা প্রোডাক্ট লেয়ারিং — একটা হেভি প্রোডাক্টের বদলে কয়েকটা লাইটওয়েট প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ ব্যবহার।

  • হাইড্রেশনকে সবার আগে রাখা — স্কিন ডিহাইড্রেট হয়ে গেলে স্কিন-ইরিটেশন এন্ড আর্লি-এজিং সাইন দুটোই তাড়াতাড়ি আসে  

  • স্কিন ব্যারিয়ার ঠিক রাখা — ব্যারিয়ার হেলদি থাকলে বাকি সব ইনগ্রেডিয়েন্ট ভালো কাজ করে

  • রোজ সানস্ক্রিন — UV থেকে বাঁচানোটাই সবচেয়ে কার্যকর অ্যান্টি-এজিং পদ্ধতি

  • বেশি প্রোডাক্ট না, ধারাবাহিকতা — নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করার চেয়ে একটা রুটিনে স্টিক থাকাটাই বেশি জরুরি


একটা কথা অনেকেই ভুল বোঝেন — বেশি প্রোডাক্ট মানেই ভালো স্কিন না। উল্টো, একসাথে অনেক active ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে স্কিনের ব্যারিয়ার দুর্বল হয়ে যেতে পারে, যেটা আসলে Acne আর Irritation বাড়িয়ে দেয়।


Korean ১০-ধাপের রুটিন কি সবার জন্যই দরকার

দশ-ধাপের রুটিনটা মূলত মিডিয়া আর মার্কেটিং-এর মাধ্যমে জনপ্রিয় হয়েছে। এটা কোনো বাধ্যতামূলক নিয়ম না। এমনকি অনেক কোরিয়ান স্কিনকেয়ার বিশেষজ্ঞও প্রতিদিন দশটা ধাপ ফলো করেন না।

কখন কম প্রোডাক্টে ভালো 

  • ত্বক সেনসিটিভ বা সহজেই ইরিটেট হইয়ে গেলে

  • আপনি নতুন স্কিনকেয়ার শুরু করছেন ওমন হলে

  • আবহাওয়া গরম আর আর্দ্র হলে, বাংলাদেশে যেমনটা বছরের বেশিরভাগ সময় থাকে

  • সময় বা বাজেট কম হলে

বেশি লেয়ার করলে যে ঝুঁকি থাকে

  • Pores  closed হয়ে Acne বেড়ে যেতে পারে

  • একসাথে অনেক active Ingredient ব্যবহারে ইরিটেশন হতে পারে

  • কোন প্রোডাক্টে সমস্যা হচ্ছে সেটা বোঝাই কঠিন হয়ে যায়

  • ত্বক অতিরিক্ত তেলতেলে বা Heavy ফিল হতে পারে


নতুনদের জন্য সাজেশন হলো, শুরুতে ৩-৪টা স্টেপ দিয়েই শুরু করুন। ২-৩ সপ্তাহ পর স্কিন স্যুট করলে একটা করে নতুন প্রোডাক্ট এড করুন। মনে রাখবেন, বেশি প্রোডাক্ট মানেই ভালো স্কিন না।

একদম বেসিক ৩-ধাপের Korean Skincare Routine

সকালে

  • মাইল্ড/জেন্টল ক্লিনজার 

  • ময়েশ্চারাইজার

  • সানস্ক্রিন

রাতে

  • ক্লিনজার

  • কন্সার্ন অনুযায়ী সুইটেবল সেরাম

  • ময়েশ্চারাইজার 


এই রুটিন সবচেয়ে ভালো কাজ করে যাদের স্কিন নরমাল বা সেনসিটিভ, যারা স্কিনকেয়ারে একদম নতুন, বা যাদের হাতে সময়-বাজেট দুটোই কম। এই তিনটা ধাপই আসলে ত্বকের বেশিরভাগ দরকার মিটিয়ে দেয়।


Content Image

ফুল রুটিনের প্রতিটা স্টেপ, একটু বিস্তারিত

চলুন এবার প্রতিটা স্টেপ আলাদা করে দেখি — কী কাজ করে, কার জন্য, কে স্কিপ করতে পারবে।


স্টেপ ১: অয়েল ক্লিনজার বা ক্লিনজিং বাম 

সানস্ক্রিন, মেকআপ আর সিবাম তুলতে অয়েল-বেসড ক্লিনজার লাগে, কারণ শুধু পানি-ভিত্তিক ক্লিনজার দিয়ে এগুলো পুরোপুরি ওঠে না। সারাদিন সানস্ক্রিন বা মেকআপ ব্যবহার করলে ডাবল ক্লিনজিং দরকার হবে। শুধু হালকা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করলে এই ধাপ স্কিপ করা যায়।

ব্যবহারের নিয়ম সহজ — শুকনো হাতে শুকনো মুখে হালকা ম্যাসাজ করুন, তারপর একটু পানি দিয়ে emulsify করে ধুয়ে ফেলুন। ব্রণ-প্রবণ স্কিনে হেভি অয়েল এড়িয়ে লাইট ক্লিনজিং বাম বেছে নিন।

স্টেপ ২: ওয়াটার-বেসড ক্লিনজার

Low-pH ক্লিনজার ত্বকের natural acid mantle ঠিক রাখে। জেল, ফোম, ক্রিম আর মিল্ক — চার ধরনের ক্লিনজার পাওয়া যায়। Oily স্কিনে জেল বা ফোম, Dry স্কিনে ক্রিম বা মিল্ক বেশি স্যুট করে।

ধোয়ার পর ত্বক একদম টানটান লাগা মানেই ভালো কিছু হচ্ছে, এমন না। বরং এটা স্কিন বেশি ডিহাইড্রেট হয়ে  যাওয়ার লক্ষণ।

স্টেপ ৩: এক্সফোলিয়েটর

এক্সফোলিয়েশন দুই রকম — Physical (স্ক্রাব) আর chemical (AHA, BHA, PHA, LHA)। কোরিয়ান রুটিনে chemical এক্সফোলিয়েশনই বেশি জনপ্রিয়, কারণ স্কিনে rub কম করতে হয়।

  • AHA (গ্লাইকোলিক, ল্যাকটিক অ্যাসিড): স্কিনের উপরের ডেড সেল সরায়, শুষ্ক আর রোদে ড্যামেজড স্কিনে ভালো কাজ করে

  • BHA (স্যালিসাইলিক অ্যাসিড): তেলে মিক্সড হয় বলে পোরের ভেতরেও কাজ করে, Oily ও Acne-prone স্কিনে ভালো কাজ করে।

  • PHA: সবচেয়ে মৃদু, সেনসিটিভ স্কিনের জন্য শুরুর দিকে ভালো অপশন

নতুনরা সপ্তাহে ১-২ বারের বেশি ইউজ করবেন না। নয়ত লালচেভাব, জ্বালাপোড়া বা খোসা ওঠার মতো লক্ষণ দেখা দিতে পারে। যেদিন এক্সফোলিয়েট করবেন, সেদিন সানস্ক্রিন আরও বেশি জরুরি, কারণ স্কিন রোদের প্রতি বেশি সেনসিটিভ হয়ে যায়।

স্টেপ ৪: টোনার

টোনার পুরোপুরি অপশনাল একটা ধাপ। কোরিয়ান টোনার alcohol-based astringent বা হার্শ টোনারের মতো না — এগুলো মূলত হাইড্রেটিং, এক্সফোলিয়েটিং বা সুদিং ফর্মুলায় তৈরি, স্কিন শুকানোর জন্য না।  

7-step এ টোনার লাগানোর যে পদ্ধতি ভাইরাল হয়েছিল, সেটা সবার জন্য না। একবার হাইড্রেটিং টোনার ইউজ-ই যথেষ্ট, যদি না স্কিন খুব বেশি ড্রাই হয়।

স্টেপ ৫: এসেন্স

এসেন্স টোনার আর সিরামের মাঝামাঝি — টোনারের চেয়ে ঘন কিন্তু সিরামের চেয়ে হালকা। বেশিরভাগ ক্ষেত্রে fermented ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, আর কাজ করে হাইড্রেশন বাড়াতে। যাদের ত্বক প্রায়ই ডিহাইড্রেটেড লাগে, তারা এসেন্স থেকে বেশি উপকার পান। এটাও স্কিপযোগ্য, বিশেষত নতুনদের জন্য।

স্টেপ ৬: অ্যাম্পুল বা সিরাম

অ্যাম্পুল সিরামের চেয়ে বেশি concentrated হয়, অল্প সময়ের জন্য ইনটেনসিভ ব্যবহারের জন্য বানানো। সিরাম দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী। একসাথে অনেক active সিরাম না লাগিয়ে নিজের মূল সমস্যা বুঝে ১-২টা বেছে নিন।

জনপ্রিয় কিছু ইনগ্রেডিয়েন্ট আর সেগুলো কী করে, দেখে নিন:

  • Niacinamide — অয়েল কন্ট্রোল করে, পোরস কম দেখায়, স্কিন ইভেন-টোন করে
  • Vitamin C — অ্যান্টিঅক্সিডেন্ট, স্কিন টোন আন-ইভেন থাকলে সাহায্য করে, তবে বেশি concentration-এ ইরিটেশন হতে পারে 
  • Hyaluronic Acid — হাইড্রেশনের জন্য, প্রায় সব স্কিনেই স্যুট করে। প্রত্যেক স্কিনের প্রপার হাইড্রেশন প্রয়োজন হয়, তাই অবশ্যই এই ইনগ্রেডিয়েন্ট-টি আপনার রুটিনে রাখার চেষ্টা করবেন। 
  • Centella Asiatica — সুদিং, Redness-prone আর সেনসিটিভ স্কিনে জনপ্রিয়,যাদের স্কিনে কিছুই স্যুট করেনা,তাদের জন্য বেস্ট।
  • Snail Mucin — কোরিয়ান গ্লা*স স্কিন, হাইড্রেশন আর সফট-স্কিনের জন্য বেস্ট, এর প্রমাণ মূলত ছোট স্টাডি আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে আসা। 
  • Propolis, Honey — অ্যান্টিঅক্সিডেন্ট ও সুথিং  প্রপার্টি আছে , ড্রাই স্কিনের ইনফ্ল্যামেটরি কমাতেও বেশ ভালো কাজ করে। 
  • Alpha Arbutin, Tranexamic Acid,Kojic Acid  — স্কিনের আন-ইভেন টোনে কাজ করে, ডার্ক-স্পট,পিগমেনটেশন,মেলাজমা,বাদামি তিল এই রকম স্পট কমিয়ে স্কিন ন্যাচারালি ব্রাইট,গ্লোয়িং করতে হেল্প করবে।
    Azelaic Acid — Acne আর Redness দুটোতেই কাজ করে, খুব-ই মাইল্ড এবং ইফেক্টিভলি কাজ করে।
    Retinol/Retinal — অ্যান্টি-এজিং আর টেক্সচারে প্রমাণিত কার্যকরী, তবে ইরিটেশন আর সান-সেনসিটিভিটি বাড়ায়, তাই রাতে ব্যবহার করুন আর দিনে সানস্ক্রিন বাধ্যতামূলক
  • Peptides, Ceramides — ব্যারিয়ার রিপেয়ার আর ফার্মনেসে হেল্প করে
  • PDRN — ২০২৬ সালের বেশ আলোচিত একটা ইনগ্রেডিয়েন্ট, সাধারণত salmon DNA থেকে তৈরি। ইনজেকশনে wound-healing-এর প্রমাণ তুলনামূলক শক্তিশালী, কিন্তু ক্রিম বা সিরামে anti-aging দাবির পক্ষে বড় ক্লিনিক্যাল প্রমাণ এখনো কম। একে ভালো একটা hydrator হিসেবে দেখা ভালো ,বাস্তবসম্মত, রিংকেল রিমুভের অস্ত্র হিসেবে না। 

স্টেপ ৭: শিট মাস্ক

শিট মাস্ক পুরোপুরি অপশনাল। সাময়িক হাইড্রেশন আর আরাম দেয়, কিন্তু প্রতিদিন ইউজ করা জরুরি না। সপ্তাহে ১-৩ বারই যথেষ্ট। সুগন্ধিযুক্ত শিট মাস্ক সেনসিটিভ স্কিনে ইরিটেশন করতে পারে, তাই ইনগ্রেডিয়েন্ট লিস্ট একবার দেখে নেওয়া ভালো।

স্টেপ ৮: আই ক্রিম 

চোখের চারপাশের শুষ্কতা, ফোলাভাব বা মিহি রেখায় কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু জাদুকরী কিছু আশা করবেন না। অনেক সময় আপনার নিয়মিত ময়েশ্চারাইজারই চোখের এলাকার জন্য যথেষ্ট। লাগানোর সময় আঙুল দিয়ে হালকা টোকা দিন, ঘষবেন না।

স্টেপ ৯: ময়েশ্চারাইজার

জেল, লোশন, ক্রিম আর স্লিপিং মাস্ক — এই টেক্সচারগুলোর মধ্যে থেকে ত্বকের ধরন আর আবহাওয়া বুঝে বেছে নিন। ময়েশ্চারাইজারে সাধারণত তিন ধরনের উপাদান থাকে — humectant (হাইড্রেশন টানে), emollient (নরম করে) আর occlusive (আর্দ্রতা আটকে রাখে)।

Oily Skin ও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ঠিক না। স্কিন শুকিয়ে গেলে সিবাম তৈরি উল্টো বেড়ে যেতে পারে।

স্টেপ ১০: সানস্ক্রিন

সকালের সবচেয়ে জরুরি স্টেপ এটাই। SPF মাপে UVB প্রোটেকশন, আর PA rating বোঝায় UVA প্রোটেকশন। বাংলাদেশের কড়া রোদে ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন Must।

কতটুকু লাগবে? "টু-ফিঙ্গার রুল" একটা পরিচিত হিসাব — তর্জনী আর মধ্যমা আঙুল বরাবর সানস্ক্রিনের একটা লাইন মুখ আর গলার জন্য মোটামুটি যথেষ্ট ধরা হয়। তবে ফর্মুলার ঘনত্ব আর মুখের সাইজ অনুযায়ী এটা একটু কমবেশি হতেই পারে। আসল কথা হলো, বেশিরভাগ মানুষ দরকারের চেয়ে অনেক কম সানস্ক্রিন ইউজ করেন। প্রতি ২ ঘণ্টায় একবার reapply করা উচিত, বিশেষ করে রোদে বের হলে। ঘরে থাকলেও জানালার পাশে বা স্ক্রিনের সামনে অনেকক্ষণ থাকলে সানস্ক্রিন এড়ানো ঠিক না।

Chemical, Mineral আর Hybrid — তিন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। হালকা, মেকআপ-ফ্রেন্ডলি টেক্সচারের সানস্ক্রিন বাংলাদেশের আর্দ্র আবহাওয়ায় বেশি কম্ফর্টেবল লাগে।


বাজেট অনুযায়ী রুটিন - Budget Routine 

 ১. মিনিমাল বাজেট

শুধু জরুরি প্রোডাক্ট — ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। বেসিক কেয়ারের জন্য এতটুকুই যথেষ্ট।

২. মিড-রেঞ্জ

উপরের তিনটার সাথে টোনার আর একটা টার্গেটেড সিরাম এড করুন।

৩. অ্যাডভান্সড

এর সাথে যোগ করতে পারেন ক্লিনজিং বাম, এসেন্স, ট্রিটমেন্ট প্রোডাক্ট (রেটিনল/এক্সফোলিয়েন্ট), আই প্রোডাক্ট, স্লিপিং মাস্ক। 

রাইট প্রাইস জানতে koreanshopbd.com-এর প্রোডাক্ট পেজ দেখে নেওয়াই ভালো, কারণ প্রাইস সময়ের সাথে বদলাতে পারে।

টিন-এজারদের জন্য রুটিন

টিনএজারদের কমপ্লেক্স রুটিনের দরকার নেই। ক্লিনজার, হালকা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন — এই তিনটাই মূল ভিত্তি হওয়া উচিত। শক্তিশালী active (রেটিনল, বেশি concentration-এর অ্যাসিড) এড়িয়ে চলাই ভালো, বিশেষত অভিভাবক বা ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া। Acne যদি সমস্যাজনক হয়ে যায়, তাহলে শুধু প্রোডাক্ট বদলে সমাধান না খুঁজে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার পরামর্শ থাকবে।

বয়স অনুযায়ী রুটিন

বয়স

ফোকাস

১৬–২০

বেসিক ক্লিনজিং, হাইড্রেশন, সানস্ক্রিন; Acne-prone হলে জেন্টল active

২১–২৫

প্রিভেনশন শুরু — অ্যান্টিঅক্সিডেন্ট, নিয়মিত সানস্ক্রিন

২৬–৩০

হাইড্রেশন ও ব্যারিয়ার কেয়ার, দরকার হলে হালকা Retinol শুরু

৩১–৪০

Peptide, Retinol, Ceramide-সমৃদ্ধ প্রোডাক্ট, ধারাবাহিকতা জরুরি

৪০+

ব্যারিয়ার-ফোকাসড হাইড্রেশন, ভারী ময়েশ্চারাইজার, ডার্মাটোলজিস্ট-গাইডেড active


একটা নির্দিষ্ট বয়সে সবাইকে অ্যান্টি-এজিং প্রোডাক্ট ব্যবহার করতেই হবে, এমন কোনো নিয়ম নেই। স্কিনের কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

বাংলাদেশের ওয়েদার অনুযায়ী রুটিন বদলাবেন কীভাবে

বাংলাদেশের গরম, আর্দ্রতা, ঘাম, দূষণ আর ধুলাবালি স্কিনের নিডস পাল্টে দেয়।

  ১.গ্রীষ্মকাল

হালকা জেল-বেসড ময়েশ্চারাইজার, অয়েল-কন্ট্রোল ক্লিনজার, হালকা সানস্ক্রিন, দিনে কয়েকবার reapply।

  ২.বর্ষাকাল

আর্দ্রতার কারণে হেভি ক্রিম এড়িয়ে লাইট টেক্সচার বেছে নিন। ঘামের কারণে সানস্ক্রিন আরও ঘন ঘন reapply করা দরকার।

  ৩.শীতকাল

স্কিন ড্রাই হয়ে যায়, তাই হেভি ময়েশ্চারাইজার আর হাইড্রেটিং এসেন্স/সিরাম এড করা যেতে পারে। AC-তে বেশি সময় থাকলে হাইড্রেশনে বাড়তি নজর দিন।

Content Image

Related Posts

Korean Shop Bangladesh

Real beauty starts truly with your skin and skin Improves Confidence.

Contact Us

Shop: 1075-76,1st floor, Shimanto Shombhar Shopping Complex, Dhanmondi-2, Dhaka, 1205

© 2026 All rights reserved. Korean Shop Bangladesh.

Developed By

SOFTS.AI